ইসলাম নিয়ে ঝগড়া নয়, ইসলাম হলো শান্তি।
এদেশের বড় বড় ইসলামিক চিন্তাবিদেরকে উদ্দেশ্য করে বলছি।
গালি দিবেননা এতে করে আমাদের দ্বীন ইসলামের অপমান হয় যেটা আমি মেনেনিতে পারিন। আপনাদেরকে দাওয়াত করে আনতে আমাদের অনেক কষ্ট হয় এবং অনেক অর্থ ও ব্যয় হয় তাতেও আমরা অনেক খুশি থাকি কিন্তু যখন আপনারা নিজের আলোচনার বিষয় ছেড়ে একে অপরকে গালি দেওয়া শুরু করেন তখন মনে অনেক কষ্ট হয়। আপনাদের থেকে সাধারন মানুষ কি শিখবে? একজন বলেন এটা জায়েজ আরেক জন বলেন এটা জায়েজ নয় অথচো উভয় কিন্তু বড় বড় ইলামিক চিন্তাবিদ এতে কি সাধারন মানুষ বিভ্রান্তিতে পরেনি? হ্যা আমি বলবো অবশ্যই পরেছে। আপনাদের যেটা করা উচিৎ যারা এখনো আল্লার মনোনীত ধর্ম ইসলামকে চিনতে পারেনি মিথ্যে ধর্ম নিয়ে পরে আছে তাদেরকে সঠিক পথে আনা এবং যারা আল্লার পথে আছে তাদের ইমান আরো শক্ত ও মজবোত করার পরামর্শ দেয়া। আজ আমরা মুসলিমরা সারা বিশ্বে লান্ছিত হচ্ছি শুধু একারনেই অথচো সারা বিশ্বে জনসংখ্যায় দ্বিতীয় অবস্থানে আমরা মুসলিমরা। যাইহোক আমার কথায় মনে কোন কষ্ট নিবেননা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ছোট ভাই হিসেবে।
আপনাদের প্রতি অনুরোধ রইলো বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে বিষটা তাদের চোখে পরে


No comments